1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গৃহহীন জয়েন উদ্দিনকে নতুন গৃহ তৈরি করে দিলেন কর্নেল আজাদ”

  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“গৃহহীন জয়েন উদ্দিনকে নতুন গৃহ তৈরি করে দিলেন কর্নেল আজাদ”

আব্দুল্লাহ,টাঙ্গাইল।

অসহায় গৃহহীন জয়েন উদ্দিনকে নতুন ঘর উপহার দিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ । টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ ধনবাড়ী মধুপুরের অসহায় জনসাধারণের পাশে দাড়িয়েছেন । তিনি মানুষের বিভিন্ন বিপদে আর্থিক সাহায্য সহযোগিতা করেন । টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে না পারা মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন। লেখাপড়া, বিবাহ শাদী, খেলাধুলা সহ সকল সামাজিক কর্মকাণ্ড যেসব টাকার অভাবে বন্ধ হয়ে যায় সেসব ক্ষেত্রে কর্নেল আজাদ এগিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১ নং কুড়ালিয়া ইউনিয়ন এর দরিহাতিল গ্রামের অসহায় গৃহহীন মোঃ জয়েন উদ্দিন (৪৫) কে নতুন গৃহ তৈরি করে দিলেন কর্নেল আজাদ । মোঃ জয়েন উদ্দিন এর ১ ছেলে ৩ মেয়ে । ছয়জনের সংসারে ভালো একটা ঘর ছিলো না । পলিথিন দিয়ে মোড়ানো ছোট ছাপড়ি ঘরে কোনরকমে কষ্টে দিনাতিপাত করতেন । খবর পেয়ে লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ গৃহ নির্মাণের সকল সরঞ্জাম এবং লোকবল সঙ্গে নিয়ে মোঃ জয়েন উদ্দিনকে নতুন গৃহ তৈরি করে দিলেন । নতুন গৃহ পেয়ে অসহায় জয়েন উদ্দিন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন । তিনি বলেন, ” আগে আমার ঘর বসবাসের অনুপযোগী ছিলো
। অল্প বৃষ্টিতেই ঘরে পানি জমতো । এখন কর্নেল আজাদ আমাকে নতুন একটা ঘর তুলে দিলেন । আমি এখন পরিবার নিয়ে ভালো ভাবে থাকতে পারবো “।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির