1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না : নিপুন রায় চৌধুরী”

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না : নিপুন রায় চৌধুরী”

ইমরান আল রাফি, কেরানীগঞ্জ (ঢাকা)

বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ঢাকা জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিপুন রায় চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। জনগণ চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করতে পারবে। সরকারের চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতিকে জনগণ মেনে নেবে না।

তিনি জানান, এ বছর দক্ষিণ কেরানীগঞ্জের ৬৫টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি মণ্ডপকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা এবং সাড়ে ৯ হাজার শাড়ি উপহার দেওয়া হয়েছে স্থানীয় পরিবারগুলোকে।

এছাড়াও শারদীয় দুর্গাপূজার সপ্তমী উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মির্জাপুর বাসায় ১৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হবে। এ আয়োজনে সকল ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপহারপ্রাপ্তরা।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছর দক্ষিণ কেরানীগঞ্জে নানা কর্মসূচি আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এবারের আয়োজনেও উপহার বিতরণ এবং মির্জাপুরে মহাভোজকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির