1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পিআর পদ্ধতিতে ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না : অধ্যাপক জাহিদুল ইসলাম”

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“পিআর পদ্ধতিতে ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না : অধ্যাপক জাহিদুল ইসলাম”

নাইম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ,

আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া অনুষ্ঠিত করতে দেওয়া হবে না। দেশের আপামর জনগণের দাবীর মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা ঘোষনা করেছে। ৫দফা পুরন না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামী সহ তাদের ১৪দল নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবী জানিয়েছে। এই দাবীগুলো পুরন না হলে আগামীতে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।
জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনিত প্রার্থী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম একথাগুলো বলেন।

সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কারনে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো সিরাজগঞ্জ শহর। শ্লোগানে শোনা যায়, পিআর ছাড়া নির্বাচন হবে না, হবে না। পিআর ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না। পিআর পিআর চাই, পিআর ছাড়া উপায় নাই।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনিত প্রার্থী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাও: মোস্তফা মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আমীর মাও: শাহীনুর আলম, সহকারি সেক্রেটারী অধ্যাপক মাও: শহিদুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির