1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘিওরে ৫ টি দাবি উত্থাপন করে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন”

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ জন দেখেছেন

“ঘিওরে ৫ টি দাবি উত্থাপন করে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে এলাকাবাসী ও তৌহিদী জনতা ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানববন্ধনকারীরা পাঁচটি দাবি উত্থাপন করেছেন। তারা বলেছেন, ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা হোক, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন করা হোক, ক্ষতিগ্রস্তদের জমিজমা ফেরত দেওয়া হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তোজাম্মেল হক তোজা, জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, ঘিওর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হেদায়েত উল্লাহ, মুফতি আব্দুল্লাহ, ভুক্তভোগী হযরত আলী।

উল্লেখ্য, ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নে ২০২২ সালে এশিউর গ্রুপের উদ্যোগে স্থাপিত হয়েছে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির