1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“বিএনপি সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বদ্ধ পরিকর:মোস্তফা জামান”

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

“বিএনপি সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বদ্ধ পরিকর:মোস্তফা জামান”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামান বলেছেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেমন অঙ্গীকারবদ্ধ, তেমনি সব ধর্মের মানুষকে সমানভাবে মর্যাদা দিতে বদ্ধপরিকর।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণীর সনাতনী হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বিএনপি’র প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনা করেন মির্জা মোস্তফা জামান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্র হিন্দুদের মাঝে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য মোঃ আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, স্বর্ণা, যুবদল নেতা রিপন আহমেদ, শ্রমিক নেতা নাঈম, যুবনেতা ওলি, হাবিব, পাপ্পু সহ প্রমুখ।

শাড়ি-লুঙ্গি পেয়ে উপকৃত কর্মচারীরা মির্জা মোস্তফা জামানসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির