“কাপাসিয়ার সেলদিয়া গ্রামে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে টিউবওয়েল স্থাপন”
আমিনুল ইসলাম জনি,কাপাসিয়া,গাজীপুর।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সেলদিয়া গ্রামে বন্ধুত্ব মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার জনগণকে নিরাপদ পানির সুব্যবস্থা করেছে।
ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত এই নতুন টিউবওয়েলটি স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ ও সহজলভ্য পানি সরবরাহ নিশ্চিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠান পরিচালক জনাব মোঃ নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা,জনাব মোঃ আলামিন সিদ্দিকী ২ নং সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার
৩ যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার, প্রচার সম্পাদক মোঃ তামিম সরকার কার্য নির্বাহ সদস্য মোঃ রাসেল। তারা সবাই মিলে কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।
ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এলাকাবাসী ও সহযোগী সকলকে ধন্যবাদ জানানো হয়েছে, যারা এই মানবিক কাজের পেছনে সমর্থন ও উৎসাহ দিয়ে অবদান রেখেছেন। এই উদ্যোগ কেবলমাত্র একটি টিউবওয়েল স্থাপনের কাজ নয়, বরং এটি এলাকার মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply