1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“কোন রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না– এসএম জিলানী”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

“কোন রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না– এসএম জিলানী”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি।

বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, শত নির্যাতনের পরও আমি আমার আদর্শ থেকে বিচ্যুতি হই নাই। আমার বিশ্বাস ছিলো, কোন রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না। ৫ আগস্ট ২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে। খুন, দুর্ণীতি, অপশাষনসহ নানা অপরাধে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে।
সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শণকালে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ প্রসঙ্গে এস এম জিলানী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুন্থানের পর অন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে। যদিও জাতীয়তাবাদী দল বিএনপি এই নিষিদ্ধের পক্ষে ছিল না। যেহেতু আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ ও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে নাই। তাই বলে কি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার মানুষ সকল কর্মকান্ড থেকে অবহেলিত থাকবে? গোপালগঞ্জ জেলা কোন বিচ্ছিন্ন জনপদ নয়। ৫ আগস্টের পর এই অঞ্চলের মানুষ যে যেখানে সমস্যায় পরেছে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক। আপনারা আগামী জাতীয় নির্বাচনে এই প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করলে আপনাদের সকল প্রকার সমস্য নিরসনে কাজ করে যাবো।
মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মধুসধূন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান ঠান্ডাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির