1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিজিবির”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

“খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিজিবির”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম।

তিনি বলেন, “গত ২৭ সেপ্টেম্বরের ঘটনার সময় কিছু অসাধু মহল শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করলেও বর্তমানে পরিস্থিতি বিজিবি ও প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। খাগড়াছড়ি শহর ও সদর বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা স্থানীয় প্রশাসনের পাশে থাকবে।”

কর্ণেল মোত্তাকিম জানান, বর্তমানে ৯ প্লাটুন বিজিবি সদস্য শহর ও স্বনির্ভর বাজার এলাকায় দিনে-রাতে সার্বক্ষণিক টহল দিচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ২ প্লাটুন সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো ও টহল জোরদার করেছে।

তিনি বলেন, “পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। আমরা প্রথমে বাংলাদেশি—এই পরিচয়ের ঊর্ধ্বে কোনো বিভাজন নেই। দেশের স্বার্থে খাগড়াছড়ি তথা পাহাড়ের সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি রক্ষা করতে হবে।”

প্রেস ব্রিফিংয়ে কর্ণেল মোত্তাকিম আরও সতর্ক করে বলেন, “যদি কোনো পক্ষ পুনরায় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ের শেষে বিজিবির পক্ষ থেকে খাগড়াছড়িকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির