“টাঙ্গাইলের ধনবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৫”
আব্দুল্লাহ জেলা প্রতিনিধি টাঙ্গাইল।
শারদীয় দূর্গাপূজা উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ধনবাড়ী উপজেলা এবং পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রসাশন ও অর্থ) রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মো: আরিফুল ইসলাম, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, মধুপুর থানার অফিসার ইনচার্জ একরামুল কবীর, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সদস্য আব্দুল্লাহ ও সদস্য রাকিব হাসান সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ । ধনবাড়ী উপজেলায় এবার ৩৫টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা । এ উপলক্ষে পুলিশ, আনসার বাহিনী এবং গ্রাম পুলিশ বিশেষ নিরাপত্তা দিয়ে যাচ্ছে । প্রতিটি পূজা মন্ডপে আছে সিসিটিভি ক্যামেরা । আছে নিজস্ব সেচ্ছাসেবী যারা সকলের গতিবিধির উপর নজর রাখছে । মাঝে মধ্যেই সেনাবাহিনীর টহল ঘুরে ধনবাড়ী উপজেলা জুড়ে । প্রতিটি মন্ডপে আছে রেজিস্ট্রার খাতা এবং কলম । মন্ডপ পরিদর্শন করে নিজস্ব মতামত লিখে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ । আছে নামাজের সময়সূচি, সে অনুযায়ী বাদ্যযন্ত্রর শব্দ নিয়ন্ত্রণে রাখার সুযোগ । ধনবাড়ী উপজেলা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে ।
Leave a Reply