1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শুধুমাত্র সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ২০ জন”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“শুধুমাত্র সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ২০ জন”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গার একাংশ) আসনটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভেতরে সবচেয়ে আলোচিত আসনে পরিণত হয়েছে। আসনটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৮৪৩।

এই আসনে টানা চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রবীণ নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার। চলতি বছরের ১৮ জুলাই তাঁর মৃত্যুর পর শূন্য হওয়া আসনটিতে এখন বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। ফলে স্থানীয় রাজনীতিতে জমে উঠেছে আলোচনার ঝড়।

২০ জনের তালিকায় কারা

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি শিল্পপতি রাকিবুল করিম পাপ্পু, তথ্য ও গবেষণা সম্পাদক ভিপি আয়নুল হক, প্রয়াত এমপির ছেলে রাহিদ মান্নান লেনিন, খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, ব্যারিস্টার আব্দুল বাতেন, রুহী আফজাল, অধ্যাপক সাজেদুল ইসলাম আঙ্গুর, অধ্যাপক আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা সবুজ্জল হোসেন উজ্জ্বলসহ আরও অনেকে।

মাঠে সক্রিয় কয়েকজন

সবাই মনোনয়ন চাইলেও মাঠে কাজ করছেন হাতে গোনা কয়েকজন—ভিপি আয়নুল হক, খন্দকার সেলিম জাহাঙ্গীর এবং রাহিদ মান্নান লেনিন। তারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছেন।

ভোটার পরিবর্তন করে নতুন ঠিকানা

অন্যদিকে শিল্পপতি রাকিবুল করিম পাপ্পু সিরাজগঞ্জ-৫ আসনে বারবার চেষ্টা করেও মনোনয়ন না পেয়ে এবার সিরাজগঞ্জ-৩ আসনে ভাগ্য পরীক্ষা করতে চান। এজন্য তিনি জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে রায়গঞ্জ উপজেলার শ্যামনাই গ্রামে ভোটার হয়েছেন এবং সেখানে বহুতল বাড়ি নির্মাণ শুরু করেছেন।

হাইকমান্ডের নজরে চারজন

সম্প্রতি বিএনপির হাইকমান্ড ভিপি আয়নুল হক, খন্দকার সেলিম জাহাঙ্গীর, রাহিদ মান্নান লেনিন ও শিল্পপতি রাকিবুল করিম পাপ্পুকে ঢাকায় ডেকে নিয়ে আলোচনা করেছে। ফলে ধারণা করা হচ্ছে, চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এ চারজনের মধ্যে থেকে কেউ মনোনয়ন পেতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির