1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“লালপুরে ‘জুলাই বিপ্লব’ সেমিনারে আওয়ামী লীগ নেতারা,আমন্ত্রণ পায় নি জুলাই যোদ্ধারা”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন

“লালপুরে ‘জুলাই বিপ্লব’ সেমিনারে আওয়ামী লীগ নেতারা,আমন্ত্রণ পায় নি জুলাই যোদ্ধারা”

মিঠু উপজেলা প্রতিনিধি লালপুর নাটোর।

নাটোরের লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হলেও দাওয়াত পাননি আহত জুলাই যোদ্ধা, গ্রেপ্তার হওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা। এতে স্থানীয়ভাবে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মোহরকয়া ডিগ্রি পাশ ও অনার্স কলেজে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা আসলাম এবং আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান। অথচ জুলাইয়ে আহত হওয়া উপজেলার ৬ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে গ্রেপ্তার হওয়া ১৭ জন শিক্ষার্থীসহ প্রত্যক্ষভাবে যুক্ত সকলে এই সেমিনারে উপেক্ষিত হয়েছেন। তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
আহত জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, জুলাইয়ের সেমিনারে আওয়ামী নেতাদের উপস্থিতি জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি। এরা জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে। আমাদের না ডেকে যারা দমন করেছিল, সেই আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে তাদেরই পুনর্বাসন করা হচ্ছে।
আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী ফরহাদ আহমেদ বলেন, আমরা শুধু আন্দোলন করিনি, নিপীড়নও সহ্য করেছি। সেই আন্দোলন নিয়ে এখন সেমিনার হয়, অথচ যারা আহত, গ্রেপ্তার বা নেতৃত্বে ছিল তাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এতে আওয়ামী লীগ নেতারা দাওয়াত পায়। এটা জুলাইয়ের অপমান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নাটোর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি বলেন, জুলাই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই ‘জঙ্গী লীগকে’ দাওয়াত দিয়ে এই সেমিনার করা হয়েছে। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে ভণ্ডামি। এসব ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ইসমত হোসেন বলেন, মোখলেছুর রহমান ও আসলামকে ইউপি চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। লালপুরে জুলাই যোদ্ধা আছে, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে আগামীতে যদি এ ধরনের অনুষ্ঠান হয়, তাহলে তাঁদের আমন্ত্রণ জানানো হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান বলেন, আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি গিয়েছিলাম। তবে সেখানে কারা আমন্ত্রিত বা কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে আমাকে অবগত করা হয়নি। বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির