1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এলাকার উন্নয়নে কাজ কাজ করা হবে” — মনিরুজ্জামান মন্টু”

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এলাকার উন্নয়নে কাজ কাজ করা হবে” — মনিরুজ্জামান মন্টু”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি,

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে‌। নিজের জন্মস্থানের মানুষের সাথে রাজনীতি হয় না,এই কয়রার মানুষ আমার পরিবারের অংশ। তাদের জীবন ও মান উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করা হবে বলে জানান খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি আরও বলেন, বর্তমান যুব সমাজকে রক্ষা করতে অনলাইন জুয়া ও মাদক বন্ধ করতে হবে‌।টেকসই বেড়িবাঁধ, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে চিংড়ি পদ্ধতি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করা হবে।
বুধবার (১অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা বিএনপির মনিরুজ্জামান মন্টু।
মতবিনিময় সভায় তিনি কয়রা উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরত্বপুর্ণ আলােচনা করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান,কয়রা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সদর উদ্দিন, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও যুবদলের সভাপতি শরিফুল আলম, বিএনপিনেতা শেখ সালাহউদ্দিন লিটন,কহিনুর ওইসলাম, মনজুর মাের্শেদ , আবুল বাসার ডাবলু, যুবনেতা এছানুর রহমান, হাফিজুর রহমান, আকরাম হােসেন,আবুল কালাম আজাদ কাজল, দেলােয়ার হােসেন,স্বেচ্ছাসেবক দল নেতা ডিএম হেলাল উদ্দিন,ছাত্রদলনেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হােসেন প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির