1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দীর্ঘ ১৬ বছর পরে আজ টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ হচ্ছে – এস এম জিলানী”

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৯ জন দেখেছেন

“দীর্ঘ ১৬ বছর পরে আজ টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ হচ্ছে – এস এম জিলানী”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬ বছর পরে আজ টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
টুঙ্গিপাড়া উপজেলা কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কদর আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথি বলেন, আজ আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি, ঘুরতে পারছি, নৈকা বাইচও অংশ গ্রহন করতে পারছি। আপনাদের পাশে থাকবো কথা দিলাম আপনারাও আমার পাশে থাকবেন। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনকে পরাজিত করেছে ছাত্র জনতা। সেই স্বপ্ন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাস্তবায়ন এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব।
আজ শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলা গ্রামবাসীর আয়োজনে বর্নি বাওড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করতে হবে।
৩১ দফা রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে খুনি শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের দোসররা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় আরিফ শেখ, কুদরত বিশ্বাস, কবির গাজী, বীরেন্দ্র বিশ্বাস ও ফায়েক শেখের দল অংশ গ্রহন করে।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম জিলানী।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড, আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এস এম তৌফিক, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির