1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“সাবেক মন্ত্রী মোকতাদিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ”

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“সাবেক মন্ত্রী মোকতাদিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ”

এম বাদল খন্দকার ( ষ্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে রোববার (৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বেলা ১১টায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী আলেম-ওলামাদের রক্ত ঝড়িয়েছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকান্ড ঘটানো হয়েছে। ১৬জনকে খুন করা হয়েছে। তাকে ফাঁসিতে ঝুলাতে হবে।
তারা আরোও বলেন, ২০২৪ এর গণআন্দোলনে হেফাজতের নেতা-কর্মীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে অর্ন্তবর্তী সরকার গঠন হয়েছে। তাই অর্ন্তবর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বরের হত্যাকান্ডসহ ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের উপর অত্যাচারের বিচার করতে হবে। এছাড়াও মোকতাদির চৌধুরী ও সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে উপস্থিত করে দ্রুত বিচার কার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির