1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“হবিগঞ্জ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা দুদিন পর উদ্ধার”

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮২ জন দেখেছেন

“হবিগঞ্জ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা দুদিন পর উদ্ধার”

মোঃ নুরুজ্জামান রাজু,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ।

হবিগঞ্জ শহর থেকে অপহৃত আব্দুল জব্বার চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তাকে দুদিন পর উদ্ধার করা হয়েছে।

অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ নিয়ে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) পুলিশের ধাওয়ায় তাকে হবিগঞ্জ জেলার মিরপুর এলাকায় গাড়ি থেকে মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ জেলার ডিবির এসআই শিহাব উদ্দীনসহ একদল সদস্য উদ্ধার করে নিয়ে আসেন। অপহৃত আব্দুল জব্বার চৌধুরী সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক ও শহরের ইনাতাবাদ এলাকার মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে।
ওই ব্যাংক কর্মকর্তা গত বুধবার (১ জানুয়ারি) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে উদ্ধার তৎপরতা শুরু হয়। অপহরণকারীরা ওই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে করে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছিল। অপহরণ হওয়ার দ্বিতীয় দিন তারা অপহৃতের ব্যাংক হিসেব থেকে দুই লাখ টাকা তুলে নেয় এবং তার স্ত্রীর নিকট আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে, গতকাল শুক্রবার ভোরে অপহরণকারীদের অবস্থান ভৈরবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ তাদের পিছু নেয় এবং পরিচয় গোপন রেখে হাতে হাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার প্রলোভন দেখানো হয়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা তাকে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রেখে চলে যায়। এরপর গোয়েন্দা পুলিশ সেখান থেকে আব্দুল জব্বারকে উদ্ধার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক কর্মকর্তার পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে। অপহরণকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির