1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“হেলিকপ্টারে এসে প্রার্থীতা ঘোষণা করলেন প্রবাসী”

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“হেলিকপ্টারে এসে প্রার্থীতা ঘোষণা করলেন প্রবাসী”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

হেলিকপ্টারে থেকে নেমেই নিজের প্রার্থীতা ঘোষণা করলেন ইসলামী ফ্রন্টের নেতা সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন প্রবাসী মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি। ধূলো পরিষ্কার হতেই নেমে আসেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম.এ. মতিন, মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ এবং সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতিকের প্রার্থী মো. মোশারফ হোসেন।

মো. মোশাররফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেছেন। প্রবাসে থেকেই তিনি আলাদা ভাবে অনুভব করেছেন দেশের প্রতি মায়া। আর এই মায়া থেকেই দেশের জনগণের জন্য কাজ করতে চান।

এসময় দলটির চেয়ারম্যান এমএ মতিন বলেন, “২৪ এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে বর্তমান সরকারের আমলে বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে যা খুবই দুঃখজনক। বাংলাদেশ ইসলামি ফ্রন্ট সবসময় বৈষম্যের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার কারনেই সমাজে সবরকম অরাজকতার সৃষ্টি হয়। ইসলামি ফ্রন্ট সব অরাজকতার স্থায়ী দাফন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির