“কোটালীপাড়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার সাগুফতা হক”
মোঃ ইস্রাফিল,জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন সাগুফতা হক ।
গত বৃহস্পতিবার প্রথম কর্ম দিবসে তাকে উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ কর্মকর্তা বৃন্দ, উপজেলা-পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান।
এর আগে তিনি ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়ার সহকারী কমিশনার হিসেবে(এপিএমবি) কর্মরত ছিলেন।
৩৫ তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য সাগুফতা হক দিনাজপুর জেলার কৃতি সন্তান।
সাগুফতা হক বলেন, সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। সরকারের উন্নয়নমূলক কাজের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
যেকোনো বেআইনি তৎপরতা কাউকে করতে দেওয়া হবে না। স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
Leave a Reply