1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে”

  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

“চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে”

ইমরান,উপজেলা প্রতিনিধি,রাংগুনিয়া,চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ এটিএম রেজাউল করিম।

ডাঃ রেজাউল করিম বর্তমানে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের যৌথ বৈঠকে এই প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থানীয় নেতারা মনে করেন, ডাঃ রেজাউল করিমের জনপ্রিয়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এ বিষয়ে একাধিক স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “ডাঃ রেজাউল করিম শুধু একজন চিকিৎসক নন, তিনি রাঙ্গুনিয়ার মানুষের আস্থার প্রতীক। মানবিক ও সামাজিক কাজে তার ভূমিকা প্রশংসনীয়।” তারা আরো বলেন, “প্রার্থী পরিবর্তনের মাধ্যমে জামায়াত রাঙ্গুনিয়ার রাজনীতিতে নতুন উদ্যম সৃষ্টি করতে চায়। নতুন প্রার্থীর নেতৃত্বে দলটি মাঠে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছি। রাঙ্গুনিয়ার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিতে চাই। জনগণের সমর্থন ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি – রাঙ্গুনিয়া-প্রতিনিধি- ইমরান

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির