“ঐতিহাসিক তেলিয়াপাড়ায় বিএনপির ভার্চুয়াল সমাবেশে তারেক রহমানের বক্তব্য”
বাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া রোজ শনিবার বিকেলে বিএনপির উদ্যোগে এক বিশাল ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে লন্ডন থেকে সরাসরি ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
ভার্চুয়াল সংযোগে আরও যুক্ত ছিলেন মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এডভোকেট শাম্মী আক্তার, যিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো সাধারণ জনতা মাঠে উপস্থিত থেকে লাইভ সম্প্রচার উপভোগ করেন।
সমাবেশস্থল জুড়ে ছিল উচ্ছ্বাস, স্লোগান ও দলের পতাকা।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।
তারা তেলিয়াপাড়াকে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী স্থান হিসেবে উল্লেখ করে বলেন, আজ এখান থেকেই নতুন গণআন্দোলনের সূচনা হবে।
এবং জনগণ নিশ্চিত করবে সরকার তাদের ভোটের মাধ্যমে!
তিনি আরো বলেন,আসন্ন নির্বাচনে উনি একজন প্রার্থী মাত্র!
Leave a Reply