1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ”

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

“বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ”

মোঃ মেহেদী হাসান অপু,বরগুনা জেলা প্রতিনিধি।

বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে । এ ব্যাপারে ওই কলেজের শিক্ষকরা বরগুনার জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

বর্তমানে বরগুনা হোমিওপ্যাথ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্র- ছাত্রীদের পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের বই দেখে লেখার সুযোগ করে দিচ্ছেন।

শিক্ষকরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ কলেজের শুরু থেকে শিক্ষক নিয়োগ বাণিজ্যসহ কলেজের বিভিন্ন ফান্ড এবং শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না রেখে এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন। আবুল কালাম আজাদ শিক্ষক নিয়োগে শিক্ষক প্রতি ৩-৪ লাখ টাকা করে নিয়েছেন বলে জানান একাধিক শিক্ষকরা।

তারা আরও বলেন, কলেজ প্রতিষ্ঠাকালীন জমি ক্রয় ও উন্নয়নের জন্য সকল শিক্ষক, বিভিন্ন ব্যক্তি এবং সরকার থেকে লাখ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে আজ পর্যন্ত ওই টাকার সঠিক হিসাব শিক্ষকদের অবহিত করেননি তিনি। শিক্ষার্থীদের প্রাপ্য ইন্টার্নি ভাতা না দিয়ে ইন্টার্নি সনদে শিক্ষার্থী প্রতি ৫-৬ হাজার টাকা ঘুষ আদায় এবং ইন্টার্নি না করেও ঘুষ দিলে সনদ পাওয়া যায় তার কাছে।

শিক্ষক, অভ্যন্তরীণ অডিট কমিটি, ভর্তি কমিটি থাকলেও তিনি একাই সকল সিদ্ধান্ত নিয়ে হিসাব প্রতিবেদন তৈরী করে শিক্ষকদের তাতে স্বাক্ষর দিতে বাধ্য করেন। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত থাকা সত্ত্বেও প্রায় ১২ বছর কলেজের ফান্ড হতে শিক্ষকদের বেতন দেয়া হয় না।
এ ছাড়া প্রতিষ্ঠানের নামে দানকৃত ও অনুদানের টাকায় ক্রয়কৃত জমি নিজের নামে দলিল নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে শিক্ষকরা প্রতিবাদ করার সাহস পায়না। বিগত দিনে যারা প্রতিবাদ করেছে তারাই বহিষ্কার বা হয়রানির শিকার হয়েছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান।তবে তিনি একথা বলেন যে, পরীক্ষার হলে কোন প্রকারের নকল করে না। বই দেখে লেখার কোন সুযোগ নেই।
সরজমিনে পরীক্ষার হলে গিয়ে দেখা যায়, ৪৭ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের কাছেই দেখে দেখে লেখার জন্য একটি করে বই আছে। পরীক্ষার হলের ভিডিও ফুটেজ বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম এর কাছে জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক শফিউল আলম বলেন, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্তে সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।পরীক্ষার হলে নকল করার বিষয়টি নিয়ে তিনি বলেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির