“ঐতিহাসিক নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫”
আরিফুল ইসলাম (রিফাত)
উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ -তাড়াইল
কিশোরগন্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন এর নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ মাঠে , ১২ অক্টোবর, ২০২৫ যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে খেলার মাঠে ফেরানোর প্রত্যয়ে নিয়ামতপুর মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট এর ১ ম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১২ দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় আজ ১ ম কোয়ার্টার ফাইনালে মুকাম্বারী একাদশ বনাম চামড়া একাদশ এর মধ্যে জমজমাট খেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ০-০ ড্র ছিল। পরে ট্রাইবেকার ৫-৪ গোলে মোকাম্বারী একাদশ জয় লাভ করে। যুবসমাজকে মোবাইল ও মাদকের নেশা থেকে খেলার মাঠে ফেরাতে এ ধরনের আয়োজন জরুরী। এ সময় তিনি গ্রাম পর্যায়ের মাঠগুলোকে দখল মুক্ত রেখে নিয়মিত খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ।
মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ মাঠে।
হাজার হাজার দর্শক প্রতিদিন নিয়মিত খেলা দেখেন।
Leave a Reply