1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান”

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন

“সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে এমপি পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী মুর্তজা, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ ও শহর ছাত্রশিবির সভাপতি শামীম রেজা প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সমাবেশ শেষে মুক্তির সোপান চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

পরে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। জনগণের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগসহ ফ্যাসিস্ট ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করতে হবে।

এ বিক্ষোভে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার জামায়াত নেতা-কর্মী অংশগ্রহণ করেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির