1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“৩১ দফার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করলেন মির্জা মোস্তফা জামান”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

“৩১ দফার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করলেন মির্জা মোস্তফা জামান”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জননেতা মির্জা মোস্তফা জামান।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজার, শিকদারবাড়ী মোড়, শালুয়াভিটা বাজার, বানিয়াগাঁতী ও চন্দ্রকোনা বাজারে এই লিফলেট বিতরণ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, শহর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা ড্যাবের সদস্য ডা. আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ এবং যুবনেতা সুরুজ্জামান, খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান রাসেল, বিএনপি নেতা লিখন আহম্মেদ ও মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, শ্রমিক নেতা নাঈম প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি এখন সময়ের দাবি। তাঁরা আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও জনমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।

মির্জা মোস্তফা জামান বলেন, দেশের মানুষ আজ ন্যায়ের শাসন ও সত্যিকার গণতন্ত্রের প্রত্যাশায় একত্রিত হয়েছে। আমরা বিশ্বাস করি— বিএনপি জনগণের সেই প্রত্যাশার প্রতীক, আর ধানের শীষই সেই পরিবর্তনের হাতিয়ার।

এসময় স্থানীয় বাজার ও পথচারীরা বিএনপি নেতাদের হাতে লিফলেট গ্রহণ করেন এবং অনেকে আগ্রহভরে ধানের শীষের প্রতি সমর্থন জানান। কর্মসূচির শেষে উপস্থিত নেতারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির