1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন: পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন: পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত।

বক্তারা বলেন, সরকারের দায়িত্বশীল আচরণই দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। তারা দাবি করেন, পিআরসহ ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে সরকারের প্রতি আন্তরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন— “ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থাকবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির