“যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে খেলার মাঠে ফেরানোর প্রত্যয়ে নিয়ামতপুর বাহিরচরে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ম্যাচ”
রিফাত,উপজেলাপ্রতিনিধি,করিমগঞ্জ,কিশোরগঞ্জ।
বাহিরচর সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যে এই ফুটবল খেলা টি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতি করেন জনাব হেকিম বেপারী,যুগ্ম – আহবায়ক নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি, জনাব মুসাব্বির হোসেন সাদ্দাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এস এম ইয়াসিন আরাফাত, যুগ্ম – আহবায়ক করিমগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক করিমগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল।জনাব, রফিকুল ইসলাম রফিক,যুগ্ম আহবায়ক করিমগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল, আরও উপস্থিত ছিলেন, রফিকুল করিম সজল,রুবেল, ডা: জুবায়ের আহমেদ, আজিজুল ইসলাম আকন্দ, যুগ্ম আহবায়ক নিয়ামতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কিবরিয়া হাসান শুভ, যুগ্ম আহবায়ক নিয়ামতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল এবং আয়াতুল্লাহ হাসান, নিয়ামতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা। নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র ছিল। পরে ট্রাইবেকার ৫-৪ গোলে জুনিয়র একাদশ জয় লাভ করে। যুবসমাজকে মোবাইল ও মাদকের নেশা থেকে খেলার মাঠে ফেরাতে এ ধরনের আয়োজন জরুরী। এ সময় এস এম ইয়াসিন আরাফাত বলেন গ্রাম পর্যায়ের মাঠগুলোকে দখল মুক্ত রেখে নিয়মিত খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান,এবং সার্বিক ভাবে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply