1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জালিয়াপাড়া বাজারে বিএনপির শোডাউন, সম্প্রীতির বার্তা তুলে ধরলেন নেতারা”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

“জালিয়াপাড়া বাজারে বিএনপির শোডাউন, সম্প্রীতির বার্তা তুলে ধরলেন নেতারা”

মোঃ মুবিনুল ইসলাম,গুইমারা,খাগড়াছড়ি।

৩১ দফা দাবি আদায়ে এবং বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে গণসংযোগ করেছে হাফছড়ি ইউনিয়ন বিএনপি। এসময় প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু বলেন- খাগড়াছড়িতে যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা বিনষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। এখানে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখতে ওয়াদুদ ভূইয়ার বিকল্প কেউ নাই।

১৫ অক্টোবর বিকাল ৪:০০ টায় খাগড়াছড়ি জেলা বিএনপির দিকনির্দেশনায় গণসংযোগ হয়।
গনসংযোগে সভাপতিত্ব করেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি এসএম মিলন, আবু বক্কর সওদাগর, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক হোসেন সুমন, যুগ্ম-সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল রিফাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আল মামুন ছাড়া ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

প্রধান অতিথি এসময় আরো বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার দিকনির্দেশনায় আগামি নির্বাচনে সবাই যেন নির্ভয়ে বিএনপি প্রতীক ধানের শীষে ভোট দিতে পারে সবাইকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে এবং খাগড়াছড়ির গুইমারায় পূর্বের ন্যায় সবাই যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে সে ব্যাপারে ও সচেষ্ট থাকতে হবে। এছাড়াও তিনি আরো বলেন- ওয়াদুদ ভুইয়ার বিগত দিনে উন্নয়ন এখনো দৃশ্যমান রয়েছে পার্বত্য এলাকায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির