1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি: মেজর (অব.) হাফিজ উদ্দিন”

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

“ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি: মেজর (অব.) হাফিজ উদ্দিন”

খন্দকারনিরব,জেলাপ্রতিনিধি,ভোলা।

“আমার দলের কেউ যদি অন্যায় বা জুলুম-নির্যাতনের সঙ্গে যুক্ত থাকে, আপনারা সরাসরি আমাকে জানাবেন। সে যত বড় নেতা হোক, তাকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।”

— এভাবেই স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে দলীয় শৃঙ্খলা ও ন্যায়নীতির বার্তা দিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. নাছরুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সহ-সভাপতি হাসান মাকসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মহিউদ্দিন জুলফিকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সদস্য শাহ্ মোঃ শাহীন সাজি, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা আব্দুল হালিম জাহাঙ্গীর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ বলেন, “ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকরা সমাজের আয়না। তারা সত্য, ন্যায় ও নৈতিকতার পথ দেখিয়ে সমাজকে আলোকিত করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ভোট চান এবং ধর্মীয় শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই দেশের মানুষ শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে জীবন যাপন করুক। এজন্য অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে একত্রিত হয়ে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।”

সভায় বক্তারা বলেন, সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা যেন স্বাধীনভাবে সত্য ও ন্যায়ের কথা বলতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।

পরে মাওলানা মোস্তাক আহমেদের নেতৃত্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির