“ঘোড়াঘাটে পৌর বিএনপির মদ বিনিময় সভা অনুষ্ঠিত”
সাহারুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় সুধী সমাজ ব্যবসায়ী শ্রমজীবী ও মহিলাদের সাথে মদ বিনিময় সভা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আলোচনার টেবিলেও আছেন, আবার রাজপথও গরম করার চেষ্টা করছেন! আপনি নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছেন কি না, স্বৈরাচারের আসার রাস্তা তৈরি করে দিচ্ছেন কি না-সেটা আমাদের সেই রাজনৈতিক বন্ধুদের খেয়াল রাখার জন্য বলব।
এ সময় জাহিদ হোসেন বলেন, সাধারণ মানুষ তাদের প্রতিনিধিকে চোখে দেখতে চায়, দেখে কথা বলে কনভিন্স হয়ে তার পক্ষে বা বিপক্ষে ভোট দিতে চায়। ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোনো অবস্থাতেই গণতন্ত্রকে সুদূর প্রসারিত করার চেষ্টা করবেন না। প্রার্থী না দেখে শুধু মার্কায় ভোট দেবে আর দল যাকে ইচ্ছা তাকে তার প্রতিনিধি বানিয়ে দেবে সেটি বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছরে দেখেনি।
ডা. জাহিদ আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সংবিধানে পিআর পদ্ধতি বলে কোনো কথা নেই, সরাসরি ভোট দেওয়ার কথা আছে, সরাসরি প্রতিনিধি নির্বাচনের কথা আছে। কাজেই পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, নির্বাচনে জনগণের কাছে যাবেন, নির্বাচনী ইশতেহার বলবেন, জনগণ যদি তাদের গ্রহণ করেন তখন তারা সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের যে উদ্যোগ এবং জনগণের আকাঙ্ক্ষা দেশের মানুষ সম্পূর্ণভাবে তা বাস্তবায়ন করবে।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক ইস্তিয়ারা বেগম।উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
২৯-১০-২৫
Leave a Reply