1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয়”

  • আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন

“কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয়”

ইস্রাফিল খান,গোপালগঞ্জ(জেলা)প্রতিনিধি:

এম এম রেজাউল করিম, কেন্দ্রীয় সূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির
ইস্রাফিল খান,গোপালগঞ্জ(জেলা)প্রতিনিধি:
কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলাম জড়িত নয়, সকল কল্যাণকর কাজের সাথে জড়িত জামায়াতে ইসলামী। কোন চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড, মিথ্যা মামলা বাণিজ্যের সাথে জামায়াতের কোন কর্মী সমর্থক জড়িত নয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াতের প্রার্থী এম এম রেজাউল করিম।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক। আমরা এতোদিন আপনাদের কাছে যেতে পারি নাই। বিগত ৫৩ বছর ধরে বিভিন্ন সরকার এসে আপনাদের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছিল। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কর্মকান্ড তুলে ধরতে চাই। আশারাখি দলমত নির্বিশেষ আপনারা সকলের কর্মকান্ড জাতির কাছে তুলে ধরবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের পাশে আছে। সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।
আগামী সংদদ নির্বাচন নিয়ে এফ এম রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারো অধিকারের জন্য আন্দোলন সংগ্র্রাম করতে হবে না। যার যার অধিকার চাওয়ার আগেই পেয়ে যাবে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে
উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ফরিদউদ্দিন আহমেদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির