”দঃ সাধারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত”
ছিদ্দিকুর রহমান,শিবপুর,নরসিংদী।
গতকাল নরসিংদী জেলার শিবপুর উপজেলার দঃ সাধারচর উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও বার্ষিকী ক্রিয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রশাসন কতৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান বাসেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াছমিন। উদ্বোধকের আসন আলোকিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব আলি হেসেন, সমাজসেবক হাবিব ডাক্তার, রফিকুল ডাক্তার, মোমেন হোসেন, আতিকুর রহমান, রাজিব হোসেনসহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অবিভাবকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ শিক্ষার্থী এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বক্তব্য রাখেন।
বিকেল ০৪:০০ টায় সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় এবং সুন্দর ও সু-শৃঙ্খল খেলা উপহার দেওয়ার শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
Leave a Reply