1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াতের প্রার্থী মাও. মোবারক হোসাইনের ব্যপক গণসংযোগ”

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

“ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াতের প্রার্থী মাও. মোবারক হোসাইনের ব্যপক গণসংযোগ”

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোননীত এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসাইন ব্যপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি তিনি সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার জনগণের কাছে গিয়ে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে দফায় দফায় মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ হাট-বাজার ও দোকান পাটে গিয়ে গণসংযোগ করে সাধারণ মানুষের দোয়া কামনা করছেন।
সর্বশেষ শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যপি গণসংযোগের অংশ হিসেবে তিনি সরাইলের কুট্টাপাড়া সেলিম খন্দকার বাজার, সৈয়দটুলা আরব আলী বাজার ও উচালিয়াপাড়া মাছ বাজারে উপস্থিত থেকে গণসংযোগ করেন। এ সময় জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার আমীর এনাম খান, উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন বিকালে পানিশ্বর ইউনিয়নে উঠান বৈঠক করে বক্তব্য দেন আমিরে জামায়াত ব্রাহ্মণবাড়িয়া মাওলানা মোবারক হোসাইন।
উল্লেখ্য মাওলানা মোবারক হোসাইন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইস লামীর শুরা সদস্য। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির