1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকগঞ্জে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান”

  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৭ জন দেখেছেন

“মানিকগঞ্জে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান”

আব্দুর রাজ্জাক,স্টাফরিপোর্টার,মানিকগঞ্জ।

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতুরা ইউনিয়নের বেতিলা গ্রামে শনিবার বাদ এশা প্রায় দুই শতাধিক বিএনপি নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইনের কাছে ফুলের তোরা দিয়ে তারা যোগদান করেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন বেতিলা মিতুরা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়া।

ইদ্রিস আলী যোগদানের সময় বলেন, “আমি ছোট থেকেই বিএনপির সঙ্গে ছিলাম। দলকে ব্যক্তিগতভাবে অর্থায়নও করেছি, সুখ-দুঃখে দলের পাশে থেকেছি। কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং, চাঁদাবাজি, জমি দখল, মারামারি—এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড দেখে আমরা আর এই আদর্শ থেকে কোনো শিক্ষা পাইনি। এজন্য আমি ও আমার অনেকে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা মানুষের মতোই বাঁচতে ও মরতে চাই—আল্লাহর পথে। যারা কোরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করতে চান এবং দেশের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও হানাহানি থেকে মুক্ত করে শান্তিপূর্ণ রাষ্ট্র গড়তে চান, তাদের আদর্শ জেগে ওঠায় আমরা জামায়াত ইসলামীকে বেছে নিয়েছি।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা ও যোগদানকারীরা সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিক রাজনীতির বিরুদ্ধে দেশকে সচল ও শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির