“যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা মাসুদুর রহমান সোহাগ এর শুভেচ্ছা বার্তা”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।১৯৭৮ সালের ২৭ই অক্টোবর তথা আজকের এইদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই জন্ম নিয়ে ছিল বিএনপির সহযোগী এই সংগঠনটি।
যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য উদাহরণস্বরূপ।
“যুবদল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণদের সংগ্রামী চেতনা এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার প্রেরণা। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন করে সংকল্প করার দিন, যাতে আমরা দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারি। “আমরা সকলেই জানি, বর্তমান সময়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু যুবদলের ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যুবদল আগামী দিনগুলোতে দেশের সার্বিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।”
আগামী দিনে যুবরাই গড়বে ঐক্যবদ্ধ স্বপ্নীল সমৃদ্ধ বাংলাদেশ। সেই প্রত্যাশায় মনোহরদী উপজেলাবাসীকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের,গৌরভ,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা।
শুভেচ্ছা জ্ঞাপনে
মোঃ মাসুদুর রহমান সোহাগ
সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মনোহরদী উপজেলা শাখা,নরসিংদী।
Leave a Reply