1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“টাঙ্গাইলের ধনবাড়ীতে কর্নেল আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

“টাঙ্গাইলের ধনবাড়ীতে কর্নেল আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইল -১ আসনের (ধনবাড়ী – মধুপুর)  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী  লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  সোমবার (২৭ অক্টোবর)  বিকেলে ৩টায় ধনবাড়ী উপজেলার ১ নং বীরতারা ইউনিয়নের কয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে এলাকার জনসাধারণের সাথে রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহজাহান আলী ( সাজু ) বর্তমান ইউপি সদস্য ৭নং ওয়ার্ড ১নং বীরতারা ইউনিয়ন পরিষদ  । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ । মধুপুর উপজেলা যুবদলের সদস্য মোঃ মোজাম্মেল  এর   সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জনাব মো: আসরাফুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি  থেকে বক্তব্য রাখেন মধুপুর  বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার,কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবু হানিফ প্রমুখ । এছাড়াও সভায় মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মেম্বার সহ কুড়াগাছা ইউনিয়ন এর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন, ” মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে । রাস্তা ঘাটের উন্নয়ন সাধন করতে হবে । আমাদের সন্তানদের কর্মমুখী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে । বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার উপর নজর দিতে হবে । সন্তানদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ভিন্ন ভাষা রপ্ত করতে হবে । ইংরেজি, ফরাসি, চায়নিজ, আরবি সহ বিভিন্ন ভাষা রপ্ত থাকলে সন্তানরা বিদেশে বেশি বেতনে কাজ করতে পারবে । তাই কারিগরী শিক্ষার ব্যবস্থার উন্নয়ন এর দিকে জোর দিতে হবে । আমাদের ধনবাড়ী মধুপুরে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে ।  যেখানে আমার আপনার সন্তান বাড়ির ভাত খেয়ে কারিগরী শিক্ষা গ্রহণ করতে পারে । আমি এমপি হতে পারলে আমার নেতা তারেক রহমান এর মাধ্যমে ধনবাড়ী মধুপুরে দশটা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো “।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির