1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকগঞ্জ দৌলতপুরে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

“মানিকগঞ্জ দৌলতপুরে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত”

মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এই কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসটেন্ড এলাকায় এক প্রচারসভায় অংশ নেন তিনি। এ সময় স্থানীয় অর্ধসহস্রাধিক পুরুষের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি ৩১ দফার মূল বার্তাগুলো ব্যাখ্যা করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
বিএনপির নেতাকর্মীরা জানান, জিন্নাহ কবির দীর্ঘদিন ধরে জেলার রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এ জন্যই তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পান। অতীতে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইতোমধ্যে তার নেতৃত্বে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩১ দফা প্রচার সভা সম্পন্ন হয়েছে। তিনি দলীয় প্রচারণার পাশাপাশি সাম্প্রতিক পদ্মা-যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক গৃহহীন মানুষের কাছে তারেক রহমানের নির্দেশে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।
শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জিন্নাহ ভাই নেতাকর্মীদের পাশে ছিলেন। নিজের টাকা খরচ করে জামিন করিয়েছেন। অনেক নেতা বিদেশে চলে গেলেও তিনি আন্দোলনের মাঠে ছিলেন। এখন কিছু সুবিধাবাদী মনোনয়নপ্রত্যাশী বসন্তের কোকিল হয়ে ফিরছেন, কিন্তু আমরা ত্যাগী নেতাকেই চাই।’
এ বিষয়ে জিন্নাহ কবির কালের কণ্ঠকে বলেন, ‘আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিদিনই গ্রামের পর গ্রামে ছুটে যাচ্ছি। ৩১ দফা কর্মসূচির মূল বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে যেসব মানুষ দুর্দশায় আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
তিনি আরো বলেন, “আশা করি, অতীতের আমার ত্যাগ ও কর্মের মূল্যায়ন দল করবে। আমি তারেক রহমানের দেওয়া বার্তা ‘জনগণকে পাশে রাখুন, আর জনগণের পাশে থাকুন’—এই স্লোগান নিয়েই রাত-দিন মাঠে আছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির