“লামার ৫নং সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, সরই ইউনিয়ন শাখার উদ্যোগে ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। স্থানীয় কৃষক, নেতাকর্মী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় ঐক্য, প্রেরণা ও অঙ্গীকারের এক মিলনমেলায়।’
উদ্বোধক: জনাব মোঃ ফরিদুল আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি সরই ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান সরই ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, এই সভা ঐক্যের প্রতীক। ঐক্যবদ্ধ কৃষকদলই পারে দেশের কৃষকের মুখে আবার হাসি ফোটাতে।’
প্রধান অতিথি: জনাব মোঃ ইব্রাহিম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা।’
তিনি বলেন, কৃষক দেশের মেরুদণ্ড। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছি।’
প্রধান বক্তা: জনাব মোঃ আমির হোসেন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা।
তিনি বলেন, প্রিয় কৃষক ভাইয়েরা, এই দেশের প্রতিটি দানা শস্য আপনাদের পরিশ্রমে জন্মায়। অথচ আজ আপনারাই সবচেয়ে অবহেলিত। রোদে-বৃষ্টিতে শ্রম দিলেও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না।’
বীজ, সার, বিদ্যুৎ ও সেচের খরচ বেড়েছে, কিন্তু ফসলের দাম স্থির। কৃষক নিজের ঘামে অন্যের ঘর ভরায়, অথচ নিজের ঘরে দুঃখের ছায়া।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটে থেকেও কৃষকের পাশে দাঁড়িয়েছেন, আর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অঙ্গীকার করছি, রাষ্ট্রের প্রথম অগ্রাধিকার হবে কৃষক, উন্নয়নের প্রথম অংশীদারও হবে কৃষক। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সেই লড়াইয়ের নাম, যেখানে কৃষক ও কৃষির মর্যাদা প্রতিষ্ঠাই মূল লক্ষ্য।’
বিশেষ অতিথিবৃন্দ: জনাব থোয়াইসে মং মার্মা (সিনিয়র যুগ্ম আহবায়ক), জনাব মোঃ মজিবুল হক মিলন (যুগ্ম আহবায়ক), জনাব মোঃ মিজানুর রহমান কাজী (যুগ্ম আহবায়ক), বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা।’
এছাড়াও উপস্থিত ছিলেন, জনাব মোঃ আজম উদ্দিন, যুগ্ম আহবায়ক, সরই ইউনিয়ন কৃষকদল, সাবেক ছাত্রনেতা জনাব মোঃ আবু কাউছারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।’
তাঁরা বলেন, যেখানে কৃষক আছে, সেখানেই থাকবে কৃষকদল। প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সংগঠন গড়ে তুলে কৃষকের অধিকার ও মর্যাদার পক্ষে লড়াই চালিয়ে যেতে হবে। সভাপতি: জনাব মোঃ রুবেল, আহবায়ক, সরই ইউনিয়ন কৃষকদল।’
সঞ্চালক: জনাব সেলিম উদ্দিন, সদস্য সচিব, সরই ইউনিয়ন কৃষকদল। সভা শেষে নেতৃবৃন্দ একযোগে অঙ্গীকার করেন, তৃণমূল কৃষকদলকে আরও শক্তিশালী করে কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জিন্দাবাদ।’
Leave a Reply