“বিজয়-২৪ হলে নবনির্বাচিত ছাত্র সংসদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়”
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের নবনির্বাচিত ছাত্র সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য সদস্যবৃন্দ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জামিরুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় হলের সার্বিক সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— হলের ওয়াশরুম সংস্কার, ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, ফ্লোরভিত্তিক বিশুদ্ধ পানির ব্যবস্থা, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, রিডিং রুম আধুনিকায়ন, টিভি রুমকে গ্যালারি রুমে রূপান্তর, সাইকেল গ্যারেজ নির্মাণ, খেলাধুলার মাঠের সংস্কার, হল বিতর্ক ক্লাব ও সাংস্কৃতিক কার্যক্রম চালু, এবং হলের অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন পরিচ্ছন্নতা রক্ষা।
সভায় অধ্যাপক ড. জামিরুল ইসলাম নবনির্বাচিত সংসদকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্র সংসদ হলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যৌথ উদ্যোগে হলে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় বিজয়-২৪ হলের ভিপি মোঃ রাছেল বলেন, “আমরা সম্মিলিতভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। আশা করি আগামী এক বছরের মধ্যেই বিজয়-২৪ হল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুবিধাসম্পন্ন, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় আবাসস্থল হিসেবে আত্মপ্রকাশ করবে — ইনশাআল্লাহ।
Leave a Reply