1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“টাঙ্গাইলের মধুপুরে গোলাবাড়ী ইউনিয়নের কর্নেল আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

“টাঙ্গাইলের মধুপুরে গোলাবাড়ী ইউনিয়নের কর্নেল আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইল -১ আসনের (ধনবাড়ী – মধুপুর)  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী  লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (৩১ অক্টোবর)  রাত  ৯ টায় গোলাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড  প্রজাপুর বিএনপির উদ্যোগ কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে এলাকার জনসাধারণের সাথে রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  উক্ত সভায় সভাপতিত্ব করেন  জনাব মো :হাবিবুর রহমান । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ । মধুপুর উপজেলা যুবদলের সদস্য মোঃ মোজাম্মেল  এর   সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জনাব মো: আসরাফুল ইসলাম মাসুদ বিশেষ অতিথি  থেকে বক্তব্য রাখেন মধুপুর  বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার,কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবু হানিফ প্রমুখ । এছাড়াও সভায় মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মেম্বার সহ কুড়াগাছা ইউনিয়ন এর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন, ” মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে । রাস্তা ঘাটের উন্নয়ন সাধন করতে হবে । আমাদের সন্তানদের কর্মমুখী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে । বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার উপর নজর দিতে হবে । সন্তানদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ভিন্ন ভাষা রপ্ত করতে হবে । ইংরেজি, ফরাসি, চায়নিজ, আরবি সহ বিভিন্ন ভাষা রপ্ত থাকলে সন্তানরা বিদেশে বেশি বেতনে কাজ করতে পারবে । তাই কারিগরী শিক্ষার ব্যবস্থার উন্নয়ন এর দিকে জোর দিতে হবে । আমাদের ধনবাড়ী মধুপুরে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে ।  যেখানে আমার আপনার সন্তান বাড়ির ভাত খেয়ে কারিগরী শিক্ষা গ্রহণ করতে পারে । আমি এমপি হতে পারলে আমার নেতা তারেক রহমান এর মাধ্যমে ধনবাড়ী মধুপুরে দশটা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো “। উক্ত মতবিনিময় সভায় শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির