“দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল : ১৩ নেতাকর্মী আটক”
মো: আল-আমিন, দেবিদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের একটি অংশ হঠাৎ করে ঝটিকা মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে। শনিবার (১ নভেম্বর) দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১️⃣ মোঃ জালাল (২৮), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-নাসিমা বেগম, সাং-গুনাইঘর উত্তর।
২️⃣ আল আমিন সরকার (৩৮), পিতা-জাহাঙ্গীর হোসেন সরকার, মাতা-ফরিদা ইয়াছমিন, সাং-ওয়াহেদপুর।
৩️⃣ হরমুজ মুহুরী (৫০), পিতা-মৃত মোহর আলী, মাতা-মৃত আয়ফলের নেছা, সাং-বুড়িরপাড়।
৪️⃣ মোশারফ হোসেন (৫৪), পিতা-আব্দুল মোতালেব, সাং-বুড়িরপাড়।
৫️⃣ গোলাম কিবরিয়া (২২), পিতা-গোলাম মোস্তফা, মাতা-শাহিনুর বেগম, সাং-সাবেরপুকুরপাড়।
৬️⃣ মোঃ সুজন (২৬), পিতা-মোঃ সেলিম, মাতা-মোসাঃ হালিমা বেগম, সাং-বরাট।
৭️⃣ জামাল হোসেন (৪৭), পিতা-মজিবুর রহমান, সাং-পদ্মকোট।
৮️⃣ আবুল কালাম ভোলা (৪০), পিতা-মৃত মনছুর আলী, সাং-পদ্মকোট।
৯️⃣ মোঃ রেজাউল করিম (২৭), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-ফাতেমা বেগম, সাং-বক্রিকান্দি, মধ্যনগর।
🔟 আল আমিন (৪২), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-সাহেরা বেগম, সাং-দক্ষিণ ভিংলাবাড়ী।
১১️⃣ মোঃ সৃজান (১৮), পিতা-দুলাল মিয়া, মাতা-শিপন আক্তার, সাং-দক্ষিণ ভিংলাবাড়ী।
১২️⃣ মোঃ সফিকুল ইসলাম (২৩), পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-মরিয়ম বেগম, সাং-দক্ষিণ ভিংলাবাড়ী।
১৩️⃣ মোঃ বিল্লাল হোসেন (৪৪), পিতা-আবুল হোসেন, মাতা-আমেনা বেগম, সাং-দক্ষিণ ভিংলাবাড়ী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে ওই ১৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply