“সোনাউল্লায় বিএনপির উঠান বৈঠক, কায়কোবাদের হাতেই উন্নয়ন—নেতাকর্মীদের শপথ”
আল-আমিন,ষ্টাফ রিপোর্টার,কুমিল্লা।
‘ধানের শীষেই উন্নয়ন’— এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উঠান বৈঠক করেছে মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপি।
বৈঠকে নেতাকর্মীরা শপথ নেন— “ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।”
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোনাউল্লা গ্রামের রোশন আলী সরকারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. রোশন আলী সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বশির মোল্লা।
বক্তারা বলেন, আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হাত ধরে সোনাউল্লা ও আশপাশের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে—রাস্তাঘাট, স্কুল, মাদরাসা ও সামাজিক অবকাঠামো তারই দৃষ্টান্ত।
তারা বলেন, “উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে কায়কোবাদকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।”
বৈঠকে মোহাম্মদ তাজুল ইসলাম, বাবুল মিয়া, আব্দুল আওয়াল, পারুল মিয়া, শাহ আলম, শাহজাহান মোল্লা, জহির মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply