1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ” কারাতে প্রতিযোগিতা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৮ জন দেখেছেন

“তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ” কারাতে প্রতিযোগিতা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত”

রোকন,বিশেষপ্রতিনিধি,চট্টগ্রাম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ শনিবার (০১ নভেম্বর ২০২৫) দামপাড়া পুলিশ লাইন্সস্থ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে “তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ” কারাতে প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।

বিশেষ অতিথি ছিলেন জনাব শাহজাদা আলম, সভাপতি, বাংলাদেশ কারাতে ফেডারেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নিয়াজ মোহাম্মদ খান, সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর ও প্রেসিডেন্ট, চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। প্রতিযোগিতা পরিচালনা করেন শিহান কাজী কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন – “তারুণ্যই জাতির সবচেয়ে বড় সম্পদ। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকে, তেমনি মানসিকভাবে দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠে। কারাতে একটি শৃঙ্খলাবদ্ধ ও আত্মরক্ষামূলক খেলা, যা তরুণ সমাজকে আত্মবিশ্বাসী করে তোলে।

তিনি প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন ও সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

এ প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাবের অসংখ্য তরুণ কারাতে খেলোয়াড়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির