“গজালিয়ায় কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
গজালিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের ব্রিক ফিল্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মংক্যচিং চৌধুরী। তিনি বলেন,
“আজকের এই সমাবেশ কৃষকদের সংগঠিত হওয়ার একটি নতুন ধাপ। কৃষক শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হয় — তাই মাঠ পর্যায়ের সংগঠন আরও সক্রিয় করতে হবে।”
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষকদলের আহবায়ক জনাব মোঃ ইব্রাহিম। তিনি বলেন,
“বর্তমান কৃষক পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষককে বাঁচাতে হবে—তাহলেই কৃষি ও অর্থনীতি টিকে থাকবে। কৃষকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদল নিবিড়ভাবে কাজ করছে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষকদলের
সদস্য সচিব
জনাব মোঃ আমির হোসেন। তিনি বলেন,
“কৃষকের ঘাম শুকানোর আগেই বাজারে তার পরিশ্রমের মূল্য কেড়ে নেওয়া হচ্ছে। এই বৈষম্য দূর করে কৃষকের হাসি ফিরিয়ে আনাই আমাদের সংগ্রাম।”
তিনি আরো বলেন আগামি ত্রয়োদশ নির্বাচনে দলের হাই কমান্ড যাকে ধানের শীষের প্রতীক দিবে আমরা সকলে তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথিদের বক্তব্য
জনাব থোয়াইসে মং মার্মা, সিনিয়র যুগ্ম আহবায়ক, লামা উপজেলা কৃষকদল বলেন,
“কৃষকদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, কৃষকের সমস্যার সমাধান ও ন্যায্য দাবি আদায়ের একটি প্ল্যাটফর্ম। তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
জনাবা পিতমা ত্রিপুরা, মহিলা সদস্য, গজালিয়া ইউনিয়ন পরিষদ বলেন,
“নারী কৃষকদের ভূমিকা আজও অবহেলিত। আমাদের এলাকায় অনেক নারী মাঠে কাজ করেন, পরিবার ও কৃষি দুটোই সামলান। তাদের সহযোগিতা ও সুযোগ দিতে হবে।”
জনাব মোহাম্মদ নবী, সাবেক সভাপতি, ১ নং ওয়ার্ড বিএনপি বলেন,
“কৃষক দেশের মাটির মানুষ, দেশের বুকে তাদের অবস্থান সর্বোচ্চ মর্যাদার। সংগঠিত কৃষকরাই পারে কৃষকের ন্যায্য অধিকার আদায় করতে।”
সভায় সভাপতিত্ব করেন গজালিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক জনাব মোঃ অজিউল্লাহ এবং পরিচালনা করেন সদস্য সচিব জনাব মোঃ আব্দুল কাদের।
তাঁরা বলেন,
“গজালিয়ার প্রতিটি কৃষকই আমাদের শক্তি। আমরা মাঠে থাকবো কৃষকের পাশে, তাদের প্রত্যাশা ও দাবি পূরণের লড়াইয়ে।”
সভায় ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply