1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ডাঃ সুলতান আহমেদের জনসভায় জনতার ঢল!! বামনা সাবেক উপজেলা চেয়ারম্যান সহ কয়েক শতাধিক মানুষ জামায়াতে যোগদান”

  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

“ডাঃ সুলতান আহমেদের জনসভায় জনতার ঢল!! বামনা
সাবেক উপজেলা চেয়ারম্যান সহ কয়েক শতাধিক মানুষ জামায়াতে যোগদান”

মোঃ মেহেদী হাসান অপু,বরগুনা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদের জনসভায় সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান বিএনপি জেলা কমিটির সাবেক সহ-সভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিনার তালুকদার,বামনা সদর ফাজিল মাদরাসার প্রিনবসিপাল মাওলানা ইউনুস আলীসহ সহাস্রাধীক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত এই জনসভায় নব যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ।

বিশাল জনসভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। জনসমুদ্রে উচ্ছ্বাসিত ডা. সুলতান আহমেদ বলেন- দেশের মানুষ সব দলকে দেখেছে, তাই এখন জামায়াতের জোয়ার বইছে। ইনশাআল্লাহ, এ বছর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, সাধারণ মানুষের দুঃখে পাশে থাকি। কোনো চাঁদাবাজি, দখলদারি বা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই। ক্ষমতায় এলে আমরা সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বরগুনা-২ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর (বরগুনা-১), এবং ডা. সুলতান আহমেদ, মজলিসে শুরা সদস্য ও সংসদ প্রার্থী (বরগুনা-২)। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর মো. ছালেহ, সাবেক জেলা আমীর, বরগুনা, মো. আহসান শামীম, সহকারী সেক্রেটারি, বরগুনা, এবং আব্দুল জলিল আকন্দ, শুরা ও কর্মপরিষদ সদস্য, গাজীপুর জেলা।

সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সাইদুর রহমান, আমীর, বামনা উপজেলা। বক্তারা বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শ্লোগানকে সামনে রেখে দেশের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির