1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খুলনায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“খুলনায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন”

রহমাতুল্লাহ, খুলনা শহর প্রতিনিধি

খুলনা ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় বর্ণমালা একাডেমি ১৫৫ রানের বিশাল ব্যবধানে ইয়ং বয়েজ ক্লাবকে পরাজিত করেছে।
প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৭ উইকেট খরচায় বর্ণমালা একাডেমি ২২৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়ং বয়েজ ক্লাব ২০.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আবু রায়হান। খুলনা জেলা স্টেডিয়ামে বুধবার সকাল থেকে ১৬ দলীয় এ খেলাটি শুরু হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯ টায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন ২য় বিভাগ লীগ পরিচালনা কমিটি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান এস এম জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, খুলনা টি, এম, মোশাররফ হোসেন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ জুলফিকার আলী খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নুরুল হাই মোহাম্মাদ আনাস, জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলীমুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ্ আসিফ হোসেন রিংকু, মোঃ সাইফুল ইসলাম, শাহনাজ খাতুন, বিসিবির জেলা প্রশিক্ষক সামছুল আলম রনি, লীগ পরিচালনা অংশগ্রহনকারী দলের কর্মকর্তা একরামুল কবির মিন্টন, এ জে এস অহিদুল ইসলাম সেলিম, সভাপতিত্ব করেন ২য় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ২য় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির মোঃ আজিজুর রহমান জুয়েল। আলোচনা শেষে প্রধান অতিথি সকল অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির