1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বুটেক্সে ফুটবল ফিয়েস্তা ২.০ এর ফাইনালে চ্যাম্পিয়ন টিএফডি বিভাগ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

“বুটেক্সে ফুটবল ফিয়েস্তা ২.০ এর ফাইনালে চ্যাম্পিয়ন টিএফডি বিভাগ”

নাজমুল ইসলাম, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বুটেক্স স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আসুটেক্স প্রেজেন্টস ফুটবল ফিয়েস্তা ২.০’-এর ফাইনাল পর্ব। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টায় বুটেক্স কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (টিএফডি) বিভাগ এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

রোমাঞ্চকর এই লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তাতেও সমতা ভাঙতে না পারলে টাইব্রেকারে সিদ্ধান্ত হয় চ্যাম্পিয়নের। সেখানেই ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৪–৩ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। খেলা ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টিএফডি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইমরান নির্বাচিত হন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। দলের অধিনায়ক ও ৪৭তম ব্যাচের শিক্ষার্থী দেবাশীষ মিস্ত্রী তীর্থ ফাইনালে নায়কোচিত পারফরম্যান্সের জন্য পান ম্যান অব দ্য ফাইনাল খেতাব। আর টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন টিএফডি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাফিদ হাসান।

এর আগে ২ নভেম্বর অনুষ্ঠিত সেমিফাইনালে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ টাইব্রেকারে ৩–১ গোলে পরাজিত করে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগকে। অপর সেমিফাইনালে টিএফডি বিভাগ ২–১ ব্যবধানে হারায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে।

উল্লেখ্য, ২১ অক্টোবর বুটেক্স অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের উদ্বোধনের মধ্য দিয়ে ‘ফুটবল ফিয়েস্তা ২.০’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১১টি দল অংশ নেয় এবারের টুর্নামেন্টে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির