1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোহরদী বিএনপির বর্ণাঢ্য র‍্যালি”

  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ জন দেখেছেন

“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোহরদী বিএনপির বর্ণাঢ্য র‍্যালি”
আরিফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,মনোহরদী,নরসিংদী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোহরদীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় এই র‍্যালি মনোহরদী উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড, কলেজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী কলেজ রোডে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এবং মনোহরদী পৌরসভা, চালাকচর, খিদিরপুর,কাচিকাটা,খিদিরপুর,চন্দনবাড়ী,কৃষ্ণপুর, একদুয়ারিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লবের মাধ্যমে সিপাহীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন। ৮ কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি একটি সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন।”সেই লক্ষ্যে আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করার আহবান জানান।

বক্তব্য শেষে মনোহরদী কলেজ রোডের মাথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির