“খেলার মাঠে ঐক্যের বার্তা: সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ – হাসনাত আব্দুল্লাহ”
মো:আল-আমিন,দেবিদ্বার (কুমিল্লা)
রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা সমাজে ঐক্যের সেতুবন্ধন তৈরি করে— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। টুর্নামেন্টটি আয়োজন করা হয় জুলাই শহীদদের স্মরণে।
হাসনাত আব্দুল্লাহ বলেন,
> “আমরা প্রতিনিয়ত খেলার সঙ্গে জড়িত থাকি। রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার বড় সুযোগ হলো খেলাধুলা। এখানে নানা মতের, নানা দলের মানুষ একত্রিত হয়— এটাই আমাদের সফলতা।”
তিনি আরও বলেন,
> “ভোটের সময় যে যার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে, রাজনীতি করবে যে যার দলের সঙ্গে— এটা গণতন্ত্রের অংশ। কিন্তু সামাজিক উপলক্ষ্যে, গ্রামের কিংবা ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো— ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও এলাকার অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। খেলার মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।
Leave a Reply