1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“উল্লাপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু”

  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

“উল্লাপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ আহমেদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাকে প্রথমে কাওয়াক ৩০ শর্ষ্যা হাসপাতালে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ফিরোজ উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কয়ড়া খামারপাড়া গ্রামের জমসের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ফিরোজ ব্যবসা ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে হতাশাগ্রস্ত হয়ে শনিবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের লোকজনকে আড়াল করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে কাওয়াক ৩০ শর্ষা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে থেকে ঢাকায় নেওয়ার সময় রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন।

ফিরোজের বৃদ্ধ বাবা জমসেদ জানান, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে আল্লাহই ভালো জানেন। কার উপর অভিমান করে আমার বুককে খালি করে ফাঁকি দিয়ে চলে গেল বাবাটা।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে মৃত্যু দেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির