1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু”

  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

“নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ টুকু বলেন, এই নির্বাচনী যুদ্ধ কিন্তু আট-দশটা নির্বাচনী যুদ্ধের মতো নয়। এবার আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদেরই কর্তৃক প্রতিপালিত হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল, সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের যে ইজ্জত হানি হয়েছিল, সেটাও এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন সম্পর্কে সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম— কাকে ভোট দেবেন? তিনি বলেছেন, ‘যারা রসুলের পথে চলে তাদেরকেই ভোট দেব।’ আমি জিজ্ঞেস করলাম, সেটা কে? তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলাম।’ তালিমের মাধ্যমে তারা মহিলাদের বোঝাচ্ছে যে জামায়াতই একমাত্র দল, যারা রসুলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামীণ নারীদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ-কান খোলা রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব। সেই প্রস্তুতি নিতে হবে। তাহলেই ৭ই নভেম্বরের জাতীয় সংহতি ও বিপ্লব দিবস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ টিকে থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মুন্নুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির