1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নাসির নগরে বনাঢ্য আয়োজনে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

“নাসির নগরে বনাঢ্য আয়োজনে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত”

মোহাম্মদ সাইফুল ইসলাম, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও কৃষক সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলী।
আজ ১১ ই নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসির নগর উপজেলা কৃষক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি এডঃ কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ও উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল হোসেন চাকদারের নেতৃত্বে এক বিশাল রেলি অনুষ্ঠিত হয়। রেলিটি নাসির নগর পিটিএ সুপার মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নাসির নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর পিটিএ সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
মামুন ভাই, মামুন ভাই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নাসির নগর।
রেলি শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে
ও জনাব আব্দুল আউয়ালের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দীন তুহিন, উপজেলায় বিএনপির সহ-সভাপতি জনাব শাহ নেওয়াজ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক প্রিয়তোষ আচার্য, উপজেলা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য এমএ মইন, জুয়েল, হোসাইন আহাম্মেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক কেএম মারজান, ডালিম, মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শামীমুল ইসলাম, নাসির খান, উপজেলা শ্রমিক দল নেতা অলিউর রহমান, তাতী দলের সহ-সভাপতি দুলাল মিয়া, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক বাজু মিয়া, সদস্য সচিব ইউনুস ভূইয়া, সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগরের বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ও পুনঃবিবেচনার দাবী জানান এবং ঐতিহাসিক ৭ই নভেম্বরের গুরুত্ব তাৎপর্য জনগণের সামনে তুলে ধরেন,
১৯৭৫ সালের ০৭ ই নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছিল এবং জাতিকে এক নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ওই বিপ্লবের মধ্য দিয়ে দেশ চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত হয় এবং স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।
বিএনপিসহ সমমনা দলগুলো প্রতিবছর ই ০৭ ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এবছরও দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির